করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় গ্রন্থাগারটি খুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, আগেই প্রস্তুতি নেওয়া ছিল। নির্দেশনা পাওয়ার পর সকালে গ্রন্থাগার খুলে দেওয়া হয়েছে। যেসব বিভাগের পরীক্ষা চলমান রয়েছে, কেবল সেসব বিভাগের শিক্ষার্থীরা গ্রন্থাগারে প্রবেশ করতে পারবে। শিক্ষার্থীদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, অফিস চলাকালীন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় বন্ধের দিন গ্রন্থাগারও বন্ধ থাকবে।
ইত্তেফাক/এমএএম