মেডিক্যাল ক্যাম্পে বিনা মূল্যে ওষুধ ও সেবা

ঘিওর ও  শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

শিবালয়ে বাংলাদেশ সমিতি, ইতালির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা ও লন্ডন, মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মো. হোসেন আলীর সহায়তায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিষয়ে প্রায় ৫০০ দরিদ্র রোগীকে চিকিত্সাসেবা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিত্সা দিতে বিভিন্ন হাসপাতালের ১২ জন চিকিত্সক নিয়োজিত ছিলেন। উপস্থিত ছিলেন, হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, যমুনাবাদ উচ্চবিদ্যালয় কার্যকরী পরিষদের সভাপতি জহির উদ্দিন মানিক, যমুনাবাদ মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান কমিটির সভাপতি শের আলী মোল্লা, মানিকগঞ্জ জেলা এসএসসি-৯৭ ব্যাচের গ্রুপ ক্রিয়েটর মুহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ অ্যাডভোকেট আওলাদ হোসেন, রমজান আলী, সাংবাদিক মো. শফি আলম প্রমুখ।