আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইলে তালেবানকে কী করতে হবে তা স্পষ্ট জানিয়ে দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলন থেকে এমন বার্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ‘ফ্রান্স ইন্টার’ বেতারে গতকাল মঙ্গলবার সম্প্রচার হওয়া এক সাক্ষাত্কারে ম্যাক্রঁ বলেন, তালেবানকে দেওয়া বিভিন্ন শর্তের মধ্যে নারীর সমতা, বিদেশি দাতা সংস্থাগুলোকে কাজ করতে দেওয়ার অনুমতি ও ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোকে সহযোগিতা না করার বিষয় অবশ্যই থাকতে হবে। তিনি বলেন, ‘আমি মনে করি আন্তর্জাতিক স্বীকৃতির একটা মূল্য থাকা উচিত। আফগান নারীদের সম্মান রক্ষা, পুরুষ ও নারীর মধ্যে সমতা আনার বিষয়টি আমাদের শর্তের মধ্যে থাকা উচিত বলে উল্লেখ করেন ম্যাক্রঁ। -ডয়চেভেলে