ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজের স্ত্রী রোকসানা বেগমকে (৫৫) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন হাবিবুর রহমান (৫৮) নামের এক ব্যক্তি।
আজ বুধবার (৬ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কিছু ঝামেলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকেই হাবিবুর ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিলো। ঘটনার দিন ভোরে রোকসানা ঘুমিয়ে ছিলেন। সেই সাময় একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারা যান। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সব বিবরণ দেন স্বামী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল জানান, হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/কেকে