বরিশাল অফিস
বাজারমুখী শিক্ষার নামে বিজ্ঞান ও গণিত শিক্ষা সংকোচনের জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিলসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ হয়। মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি হাফিজুর রহমান রফিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট নেতা বিজন সিকদার, মিজান সিকদার ও আয়শা আক্তারসহ অন্যরা। সমাবেশে বক্তারা কোচিং বাণিজ্য বহাল রেখে প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া শিক্ষণকালীন মূল্যায়নের নামে শিক্ষকদের হাতে নম্বর রাখা এবং দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর পর তিনটি পাবলিক পরীক্ষা বাতিলের দাবি জানান।