ক্লাব হকির প্রথম দিনেই আজ মোহামেডান ও আবাহনী মাঠে নামছে

স্পোর্টস রিপোর্টার

প্রায় তিন বছর অপেক্ষার পর আজ মাঠে গড়াচ্ছে ঘরোয়া হকির প্রথম আসর ক্লাব কাপ হকি। মোহামেডান, আবাহনী আজ এক দিনে মাঠে নামছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা ২টায় মোহামেডান খেলবে এজাক্সের বিপক্ষে। বিকাল ৪টায় আবাহনী খেলবে পুলিশের বিপক্ষে।  ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করছে। কিন্তু ভিসা জটিলতা কাটিয়ে কখন ঢাকায় ফিরবে তা বলা কঠিন। মোহামেডান এবং আবাহনী ভারত ও পাকিস্তান হতে খেলোয়াড় আনার জন্য চেষ্টা করছে। তবে হকি লিগ কমিটি বলছে ক্লাব কাপ হকিতে যদি কেউ বিদেশি খেলোয়াড় নাও আনতে পারে তাহলে লিগে এসে যাবে।