শরীরে বিশেষ কৌশলে ফেনসিডিল, যুবক গ্রেপ্তার

ভোলা জেলা থেকে জীবননগরে ফেনসিডিল নিতে এসে গ্যাঁড়াকলে পড়েছে এনাম (৩৫) নামের এক যুবক। ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার কন্দর্পপুরে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে। 

জীবননগর থানা সূত্রে জানা যায়, ভোলা জেলা সদরের চৌকিদার বাড়ি এলাকার মোকলেছুর রহমানের ছেলে এনাম একজন মাদক ব্যবসায়ী। সে ভোলা থেকে জীবননগরে আসে ফেনসিডিল নিতে। দুপুরে সে ফেনসিডিল নিয়ে বাড়ি ফেরার সময় জীবননগর থানা পুলিশ খবর পায়। এসময় সাব-ইন্সপেক্টর সিরাজুল আলম তার পিছু নেন। একপর্যায়ে জীবননগর-কালীগঞ্জ সড়কের কন্দর্পপুরে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার দেহ তল্লাশি করে পিঠে বিশেষ কৌশলে বেঁধে রাখা ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আরও পড়ুন: প্রতিমাসে একশো মার্কিন সেনার আত্মহত্যা!

জীবননগর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘঠনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে