বিআরবি হাসপাতালের উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতায় শোভাযাত্রা

শুরুতেই শনাক্ত হলে স্তন ক্যানসার প্রতিরোধ করা যায়। নারীরা নিজে নিজের স্তন পরীক্ষা করে পারেন। সচেতনতাই পারে কেবল স্তন ক্যানসারকে রুখতে বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

গতকাল বুধবার সকালে বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে আয়োজিত শোভাযাত্রা শেষে আলোচনাসভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। স্তন ক্যানসার সচেতনতা মাস উদ্যাপন উপলক্ষ্যে বিআরবি হাসপাতাল লিমিটেড এই শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করে। শোভাযাত্রায় হাসপাতালের সকল ক্যানসার বিশেষজ্ঞ, চিকিত্সক, সেবক-সেবিকা এবং অন্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে স্তন ক্যানসার সচেতনায় আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন বিআরবি হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোফাজ্জেল হোসেন (লে. কর্নেল (অব.) প্রধান আলোচক ও বিশেষ সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন তিনি।  

আগামী ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সপ্তাহব্যাপী পালিত হবে স্তন ক্যানসার সচেতনতা সপ্তাহ। সেবা সপ্তাহ ?উপলক্ষ্যে বিআরবি হাসপাতাল বিনামূল্যে কনসালটেশন, মেমোগ্রাফিতে ৫০ শতাংশ ছাড় এবং আল্ট্রাসনোগ্রাফিতে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে।