সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করেছিলেন দুবাইয়ের শাসক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুম সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করেছিলেন। এক্ষেত্রে ইসরাইলের এসএসও গ্রুপের বিতর্কিত স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল। প্রিন্সেস হায়ার আইনজীবী ব্যারোনেস ফিওনা শ্যাক্লেটন কিউসি ও নিক ম্যানারের ফোনও টার্গেট করা হয়েছিল। গতকাল বুধবার যুক্তরাজ্যের হাইকোর্টের এক সিনিয়র বিচারকের রায়ে এমন তথ্য উঠে এসেছে। যদিও শেখ মোহাম্মদ এই অভিযোগ অস্বীকার করেছেন। ২০০৪ সালে ধনকুবের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমকে বিয়ে করে তার ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী হন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর বৈমাত্রেয় বোন হায়া বিনতে আল হুসেন। ২০১৯ সালের শুরুতে জার্মানি পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং পরে লন্ডনে বিলাসবহুল বাড়িতে বসবাস শুরু করেন। তিনি দুবাই শাসকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। -বিবিসি