নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পন্ন করায় কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন প্রথম স্থান অর্জন করেছেন। গত ৬ মাসের সার্বিক ফলের কালাপাহাড়িয়া ইউনিয়ন এই সাফল্য পান।
এই উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে বিশেষ স্বীকৃতি স্বরুপ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, তার ইউনিয়ন জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব জনগণের। আগামীতে কালাপাহাড়িয়াকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
আড়াইহাজার উপজলো নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, মূলত বর্তমান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের নারায়ণগঞ্জ মডেল চালু করেন। এ মডেলের আওতায় জনগণের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ও প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করা হতো। ইউনিয়নগুলো স্ব উদ্যেগে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হতো। যার কারণে এই সফলতা পেয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাত বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদন করায় কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে আড়াইহাজারের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত করা হয়।
ইত্তেফাক/কেকে