ইত্তেফাকের সাবেক প্রেস কর্মী মো. আমিরুল ইসলামের (টিপু) ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের সাবেক রোটারি বিভাগের প্রেস কর্মী মো. আমিরুল ইসলাম (টিপু) (৫৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল (বৃহস্পতিবার) সকালে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বাদ-আসর গোপীবাগ বিসমিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গোপীবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক

মো. আমিরুল ইসলামের (টিপু) মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক মো. মোশাররফ হোসেন সিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহাম্মদ, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আমজাদ মারুফ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।