বিপুল উত্সাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলা এবং আর্টস অ্যান্ড ক্রাফট উত্সব-২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্সব উদ্বোধন ও পরিদর্শন করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান। শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার পর এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
কর্মশালা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, আয়োজিত কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এক দিনের আঞ্চলিক কর্মশালা অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিলেট অঞ্চলের চারটি জেলায় ডাল ও তেল জাতীয় ফসলের মানসম্মত বীজ উত্পাদনের বিভিন্ন কলাকৌশল পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।