টেক্সাকে গর্ভপাত আইনটি সাময়িকভাবে স্থগিত করেছেন এক বিচারক। এই আইনের মাধ্যমে নারীদের গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ডিস্ট্রিক্ট জজ রবার্ট পিটম্যান আইনটি সাময়িক স্থগিত করার আদেশ দেন। এই আইন নিয়ে দেশ জুড়ে সমালোচনার সঙ্গে সঙ্গে নারীদের বিক্ষোভ চলছে। খবর সিএনএনের
টেক্সাসে গর্ভপাতবিরোধী আইনে বলা হয়েছে, সন্তান সম্ভাবা হওয়ার ছয় সপ্তাহ পর নারীরা আর গর্ভপাত করতে পারবেন না। এই আইন রিপাবলিকান রাজনীতিকরাও অনুমোদন দিয়েছেন। তবে হোয়াইট হাউজ আদালতের সাময়িক স্থগিতের আদেশকে স্বাগত জানিয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যুদ্ধ তো কেবল শুরু হয়েছে। টেক্সাস এবং বিভিন্ন রাজ্যে নারীরা আক্রমণের মুখে। টেক্সাসের কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন তারা।