প্রার্থী পরিবর্তনের দাবিতে রাস্তায় শুয়ে পড়লেন নেতাকর্মীরা

রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে আওয়ামী  লীগের নেতাকর্মীরা মানববন্ধন, মৌন মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।
 
উক্ত মানবন্ধনের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, যুগ্ম সম্পাদক ও রামনাথপুর ইউপির চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান জুয়েল, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী  লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুল, যুবনেতা রাশেদুন্নবী  রাশেদ প্রমুখ।
 
বক্তারা বলেন, বার বার দলবদল কারীকে বাদ দিয়ে দলের ত্যাগী নেতাদের  মধ্যে যে কাউকে মনোনয়ন দিলে দল বাঁচবে, অন্যথায় দলের ঐক্য ধরে রাখা সম্ভব হবেনা। 

মানববন্ধনে বক্তারা প্রার্থী পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান। 

উপজেলা সদরের গুলশান মোড়ে মানববন্ধন শেষে একটি মৌন মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের অনুরোধে নেতাকর্মীদের অবরোধ তুলে নেন।

ইত্তেফাক/অনি