রয়টার্স
জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের এলাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এই কম্পন অনুভূত হয়। এতে ট্রেন লাইনে বন্ধ হওয়া এবং বিদ্যুত্ চলে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিবা প্রশাসনিক এলাকা। এই অঞ্চলটি টোকিওর পূর্বে অবস্থিত। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে ভূমিকম্প হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছে এনএইচকে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তদারক করতে সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এই টাস্কফোর্সেও কাজ হবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা, দুর্যোগের শিকার হওয়া মানুষদের উদ্ধার করা এবং দ্রুতই সব খবরাখবর মানুষকে জানানো।
এনএইচকে ভূমিকম্পে ২০ জন আহতের খবর জানিয়েছে এবং সায়তামা প্রিফেকচারে দুইতলা একটি ভবনে আগুন ধরে যেতেও দেখা গেছে ছবিতে। টিবিএস নিউজের টোকিওর পানির পাইপ ফেটে যাওয়ার খবর জানিয়েছে এবং টোকিও ইলেকট্রিক পাওয়ার করপোরেশন নগরীর ২৫০ এলাকায় বিদ্যুিবভ্রাট দেখা দেওয়ার কথা জানিয়েছে।