দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নতুনধারার সবজি মিছিল

করোনা পরিস্থিতিতে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও সবজি মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ-এনডিবি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কার্যকর মনিটরিং টিম ও সরকার নির্ধারিত দ্রব্যমূল্য তালিকাবোর্ড প্রতিটি বাজারে স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুণ মিস্ত্রি, অভিনেত্রী শরুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, মনোয়ারা সুলতানা, আবিদুর রহমান অনন্ত প্রমুখ।