নব্বই দশকে মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম অপরিহার্য নাম ছিল জিন্নাহ খান। আধুনিক গানে জনপ্রিয়তা পেয়েছেন তিনি খুব দ্রুত সময়ে। প্রায় অর্ধশতাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার সাউন্ডটেক, সঙ্গীতাসহ প্রখ্যাত লেবেল কোম্পানি থেকে। এরপর ক্যারিয়ার উত্তরণেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। দীর্ঘ দেড়যুগেরও বেশি সময় ধরে মিশিগানে থাকলেও গানটাকে ছাড়েননি জিন্নাহ খান।
কণ্ঠশিল্পী জিন্নাহ খান বলেন,‘ মিউজিক তো এখন গ্লোবাল মার্কেটিং এ অন্তর্ভুক্ত। তাই এখন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন গানটাকে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া সম্ভব। সেই কাজটি নিভৃত মনে করে যাচ্ছি।’
এরই ভেতরে কণ্ঠশিল্পী জিন্নাহ খান ১০০ গানের একটি প্রজেক্ট শুরু করেছেন। তার নিজস্ব অফিশিয়াল চ্যানেল ‘জেড মিউজিক আর্ট’ এ এরই ভেতরে ১৯ টি গানের ভিডিও পোস্ট হয়েছে। বেশ কিছু গান দেশের প্রতিষ্ঠিত শিল্পীর সাথে ডুয়েট গেয়েছেন জিন্নাহ খান।’
শিল্পী বলেন, ‘আরো ২০ টি গানের ট্র্যাক তৈরি করা হয়েছে। যার মিউজিক ভিডিওর কাজ করছি। বিশ্বের শীর্ষ মিউজিক অ্যাপের সাথে চুক্তি গড়েছি। আশা করছি বিশ্ব বাঙালির কাছে আমার গান নিয়ে এক দারুণ জায়গা নিয়ে যেতে পারবো।’
ইত্তেফাক/টিটি/বিএএফ