বিআরবি হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

শুক্রবার বিআরবি হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান, বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান, বিআরবি হাসপাতালে হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী, ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক এম এ বাশার, মেডিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন (লে. কর্নেল অব.), বিআরবি হাসপাতালের কিডনি বিভাগের প্রধান ও সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরী, গাইনি ও প্রসূতি বিভাগের ডা. কাজী ফয়েজা আক্তার, হাসপাতালের মেডিক্যাল অফিসারসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালায় বক্তারা, হাসপাতালে আগত রোগীদের সেবা নিশ্চিত করা এবং সেবার মান বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন। —প্রেস বিজ্ঞপ্তি