ডোমারে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে নিহত ২

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঠানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বামুনিয়া ইউনিয়নের ময়দানপাড়া গ্রামের আবুল হোসেন (৫৫) এবং নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকার নুরনবী ইসলামের কন্যা সাবিহা সুলতানা (৮ মাস)। এ ঘটনায় আহতরা হলেন- বামুনিয়া ইউনিয়নের আবুল কাশেমের স্ত্রী মালেকা বেগম (৫০) ও নুরনবীর স্ত্রী সুর্বণা বেগম (২৫)। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

 

ইত্তেফাক/ইউবি