চীনের শিল্প এলাকা শানঝিতে ভয়াবহ বন্যায় পানির তলায় ডুবে গেছে কয়লার খনি, কেমিক্যাল প্লান্ট। এত বড় বন্যা শানঝিতে গত দশ বছরে হয়নি। ভয়াবহ এই বন্যার প্রভাব ৫৫ হাজার মানুষ ঘরছাড়া।
এর ফলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে । এই প্রাকৃতিক দুর্যোগ কবে থামবে, সে ব্যাপারে সেখানকার আবহাওয়া দফতর এখনও পর্যন্ত কিছূ তথ্য দিতে পারেনি। এই বন্যার উদ্ধারকাজে এখনও পর্যন্ত তারা ৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ফেলেছে।
ইত্তেফাক/এফএস