রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯ 

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার (১০ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫১৯ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন, ৬ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা ও ৩৬ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে। 

গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা রয়েছে। 

ইত্তেফাক/কেএইচ/এএএম