সুজানগরে অর্ধশতাধিক মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনা জেলার মধ্যে সর্বাধিক মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সুজানগর উপজেলায়। সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৫৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সুজানগর পৌরসভায় ১১টি, ভায়না ইউনিয়নে ছয়টি, সাতবাড়ীয়া ইউনিয়নে আটটি, হাটখালী ইউনিয়নে সাতটি, নাজিরগঞ্জ ইউনিয়নে ১৩টি, সাগরকান্দী ইউনিয়নে সাতটি, রাণীনগর ইউনিয়নে একটি, আহম্মদপুর ইউনিয়নে তিনটি ও দুলাই ইউনিয়নে চারটি মণ্ডপে এই পূজার আয়োজন করা হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উত্সব পালন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।