আলমডাঙ্গায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (৩২) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে পাচলিয়া গ্রামে পান বরজে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। আনারুল ইসলাম চুয়াডাঙ্গা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, আনারুল ইসলাম তার পান বরজে পানির পাম্প (মোটর) দিয়ে পানি দিতে গেলে বিদ্যুতের লাইন ঠিক করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুষ্টিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।