রাশিয়ায় মেনজেলিনস্ক শহরে বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে। গতকাল রবিবারের দুর্ঘটনায় আহত হন আরো সাত জন। দেশটির জরুরি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দ্য এল-৪১০ মডেলের বিমানটি মেনজেলিনস্ক থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিধ্বস্ত হয়। বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিমানে ২৩ জন আরোহী ছিলেন। এদের অধিকাংশই স্কাইডাইভার ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। —বিবিসি