শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে এ৭ লাইট ট্যাব

 

শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভার্চুয়াল জগতে গোপনীয়তা বজায় রাখার ফিচারের সাথে স্যামসাং নিয়ে এসেছে কিডস মোড। প্যারেন্টাল কন্ট্রোল এবং কাস্টোমাইজেবল হোম স্ক্রিনের সাথে প্রতিষ্ঠানটি এক ডিভাইসে শিক্ষা এবং বিনোদন উভয় কাজের জন্য একটি ডিজিটাল ক্ষেত্র প্রদান করছে, যাতে ব্যবহারকারীরা ব্যবহারের ধরন/ পরিমাণের বিষয়টি খেয়াল রাখতে পারবেন, পাশাপাশি প্লেটাইম এবং পছন্দের অ্যাপ্লিকেশন ও ওয়ালপেপার নির্বাচন করতে পারেন। অপ্রয়োজনীয় কনটেন্ট দ্বারা বিভ্রান্ত না হয়ে শিশু-কিশোররা এখন আরও কার্যকরভাবে ট্যাবলেটে বিনোদন গ্রহণ করতে পারবে এবং শিখতে পারবে।

বৈশ্বিক মহামারিতে প্রযুক্তিগত ডিভাইস, বিশেষ করে বড় স্ক্রিনের ডিভাইসের ওপর মানুষের নির্ভরতা বেড়ে যাওয়ার কারণে ট্যাবলেট বাজারে এর প্রভাব পড়ে। ক্রেতাদের এই নতুন চাহিদা পূরনে বিনোদন উপভোগসহ সকল কাজের জন্য স্যামসাং বড় স্ক্রিন এবং ব্যাটারিযুক্ত গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট তৈরি করেছে। সহজে বহনযোগ্য, হালকা ওজনের ও সাশ্রয়ী গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটের সাথে ক্রেতারা এখন স্বাচ্ছন্দ্যে কাজ ও পড়াশোনার পাশাপাশি গেম এবং মুভি উপভোগ করতে পারবেন। সমপ্রতি, স্যামসাং দেশের বাজারে নিয়ে এসেছে এর গ্যালাক্সি ট্যাব সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির ফলে স্মার্ট ডিভাইসের ব্যবহার সর্বত্র বেড়ে গেছে। কার্যকরী সব ফিচারসহ ক্রেতাদের সকল চাহিদা মেটাতে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট একটি উপযুক্ত ডিভাইস। 

ব্যস্ত জীবনের সকল চাহিদা মেটাতে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটে রয়েছে কার্যক্ষমতা বৃদ্ধি, সৃজনশীল কাজ এবং গ্রাহকদের বিনোদন উপভোগের উপযোগী সকল ফিচার। স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়ালের জন্য ট্যাবলেটটিতে রয়েছে ১৩৪০x৮০০ পিক্সেল রেজ্যুলশনের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে ২.৩ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি২২টি (এমটি৮৭৬৮টি) প্রসেসর এবং এতে রয়েছে ৩ জিবি র্যাম। ফলে, নিঃসন্দেহে ট্যাবলেটটিতে অনায়াসে নানা অ্যাপ ব্যবহার করা যাবে ও গেম খেলা যাবে।