দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা বিএসটিআইয়ের

পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য (বিভিন্ন জাতের ডাল, বিস্কুট, পাউরুটি ইত্যাদি) বিক্রি ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার রাজধানীর রামপুরা ও সবুজবাগ এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এই মামলা দায়ের করা হয়। অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান রামপুরায় অবস্থিত দেশি সুপার শপ অ্যান্ড ফার্মা ও ডেইলি শপিং, দক্ষিণ বাসাবোকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক মো. শাহজাহান অংশগ্রহণ করেন।   —প্রেস বিজ্ঞপ্তি।