লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
হাইকোর্টের আদেশ অমান্য করে লোহাগড়ায় নবগঙ্গা নদী খনন চালিয়ে যাওয়ার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে দিঘলিয়া এলাকায় নবগঙ্গা নদীর পাড়ে শতাধিক নারী-পুরুষ নদী খনন বন্ধের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রউফ, ফরিদ আহমেদ ও ফারুক মুন্সী। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, আমার দপ্তরে আদালতের যে সমস্ত কাগজপত্র আছে তাতে কোনো বাধা না থাকায় ঠিকাদারকে কাজ করার অনুমতি দিয়েছি।