বেরোবিতে শিক্ষা-গবেষণা উন্নয়নে মাস্টার প্ল্যান হচ্ছে :উপাচার্য

বেরোবি সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৩ বছরে নানাবিধ সীমাবদ্ধতায় হয়তো কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তবে সমস্যা যাই থাকুক নিয়মের ভেতরে থেকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও ভৌত অবকাঠামোর উন্নয়নে মাস্টার প্ল্যান করা হচ্ছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বৈশ্বিক মহামারিতেও অনলাইনে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। যতদ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আবাসিক হল খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।