দ্বিতীয়বারের মতো বিশ্ব শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেল ইফছয়ণ

ইত্তেফাক রিপোর্ট

শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২১-এর জন্য মনোনয়ন পেয়েছে ‘আইডল অব দ্য চাইল্ড’ খ্যাত বাংলাদেশের ঢাকা জেলার মো. গোলাম কিবরিয়া ইফছয়ণ ভূঁইয়া। এর আগে               ২০১৯ সালেও ইফছয়ণ এই পুরস্কারের              জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন             পেয়েছিল।

তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ডস সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিশুদের জন্য এটি নোবেল পুরস্কার নামে পরিচিত।

মো. গোলাম কিবরিয়া ইফছয়ণ ভূঁইয়া দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এবার ‘শিক্ষা’ ও ‘স্বাস্থ্য’—এ দুটি বিষয় আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২১-এর জন্য মনোনীত হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার কর্তৃপক্ষ কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা যায়।

মো. গোলাম কিবরিয়া ইফছয়ণ ভূঁইয়া বর্তমানে বাংলাদেশ জাতীয় শিশু সংসদ বিএনসিপির কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। এ ছাড়া সে শিশু সাংবাদিক ও লেখক।

এছাড়া সে ইউনিসেফ কর্তৃক টানা দ্বিতীয় বার শিশু সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’সহ লেখালেখি ও শিশু উন্নয়ন কর্মী হিসেবে অনেক পুরস্কার অর্জন করেছে। ২০২০ সালে এই পুরস্কার পেয়েছিল বাংলাদেশের সাদাত রহমান। এর আগের বছর এই পুরস্কার পেয়েছিল পাকিস্তানের নোবেল বিজয়ী তরুণী মালালা ইউসুফজাই।