কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোহিঙ্গা বিতর্কিত সংগঠন ‘আরসা’র কথিত কমান্ডার সেলিম প্রকাশ মাস্টার সেলিমসহ আট রোহিঙ্গা দুর্বৃত্তকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য। গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ঐ সময় তাদের কাছ থেকে দা, হাসুয়া, শাবল, সিমকার্ড, মোবাইল ফোন ও নোটবুক উদ্ধার করা হয়।