গাজীপুরে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মহানগরীর চান্দনা হাইস্কুল মাঠে জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

গাজীপুর মহানগর শাখা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর রফিকুল ইসলাম, রিয়াজ মাহমুদ আয়নাল, হাজী সিদ্দিকুর রহমান, এস  এম আকরাম হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাফ হোসেন, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, এম এ কাদের, মাহফুজুর রহমান, সৈয়দ আব্দুল জলিল , শম্ভু সরকার প্রমুখ। আলোচনাসভা শেষে মেয়র জাহাঙ্গীর আলম মহানগর শাখার শ্রমিক লীগের নেতৃবৃন্দদের নিয়ে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।