কানাডা ও মেক্সিকো সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র

গত ১৯ মাস ধরে বন্ধ থাকার পর কানাডা সীমান্ত খোলার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। খুলছে মেক্সিকো সীমান্তও। করোনার কারণে এতদিন কানাডা সীমান্ত বন্ধ রেখেছিল আমেরিকা। নভেম্বরের শুরু থেকে তা খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে কানাডা থেকে যারা আমেরিকায় আসবেন, তাদের ভ্যাকসিনের দুইটি ডোজ নিতে হবে। ২০২০ সালের মার্চে কানাডা সীমান্ত বন্ধ করেছিল আমেরিকা। একইরকমভাবে মেক্সিকো সীমান্তও খুলছে আমেরিকা। যারা ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছেন, তারা এবার জরুরি নয় এমন কাজের জন্যও আমেরিকায় আসতে পারবেন। -ডয়চেভেলে