তাইওয়ানকে চীনের অংশ মনে করে রাশিয়া : সের্গেই ল্যাভরভ

তাইওয়ানকে চীনের অংশ মনে করে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই কথা বলেছেন। গত মঙ্গলবার কাজাখস্তান সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য বেশিরভাগ দেশের মতো রাশিয়াও তাইওয়ানকে চীনের অংশ মনে করে। এটাই তাদের পররাষ্ট্রনীতি। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, চীনা সেনারা বেশি কাছে আসলে পরিণতি ভাল হবে না। গতকাল বুধবার পার্লামেন্টে চীনের সঙ্গে উত্তেজনা বিষয়ে অবহিত করতে তিনি বলেন, চীনের সেনারা যতো কাছাকাছি আসবে ততোই তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। -নিউজউইক ও রয়টার্স