সারা দেশে পূজামণ্ডপে যুবসংহতির নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশ

জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

পূজা শেষ না হওয়া পর্যন্ত সারা দেশে পূজামণ্ডপে সতর্ক পাহারায় থাকতে যুবসংহতির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীতে যুবসংহতির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

অ্যাডভোকেট রুবেল বলেন, এ দেশের উন্নয়ন যেমন এখন বিশ্বে রোলমডেল, তেমনি এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। ঐক্যবদ্ধভাবে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।