সীতাকুণ্ডে ৮শ পিস ইয়াবাসহ নারী আটক

সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার পুলিশ ৮শ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। আটক নারীর নাম জেসমিন। সে চট্টগ্রাম জেলাধীন পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আশরাফ উদ দৌলার স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বার আউলিয়া হাইওয়ে থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইয়াবা বহনকারী ঢাকাগামী সেন্টমার্টিন এসি বাসটি (ঢাঃমেঃ ব-১২-০৬৩০) ঘোড়ামরা এলাকায় থামায়। বাসে যাত্রীবেশে থাকা জেসমিন আকতারের (২৮) দেহ মহিলা পুলিশ দিয়ে তল্লাশী চালিয়ে ৮শ পিস ইয়াবা পেয়ে তাকে আটক করে। 

আরও পড়ুনঃ ‘দুঃস্থ মাতা’র সাড়ে ৮ লাখ টাকা আত্মসাতের সময় আটক ৩

এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তার বিরুদ্ধে মামলা রুজ্জু করে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।’

ইত্তেফাক/নূহু