গ্রামীণ কাঁচা সড়কে দুই গ্রামের মানুষের ভোগান্তি

মধুখালীর ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি ও নিশ্চিন্তপুর গ্রামের মানুষকে মাত্র দেড় কিলোমিটার কাঁচা সড়কের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভেল্লাকান্দি গ্রামের মো. আবু তৌহিদ বলেন, একটু বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে পড়ে। নিশ্চিন্তপুর গ্রামের মো. আ. জলিল বলেন, এ সড়ক দিয়ে দিনে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও রাতে চলাচল করে না। ডুমাইন ইউপি চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম বলেন, সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আবেদন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ঐ স্থানে দ্রুত পাকা রাস্তা নির্মাণে ব্যবস্থা গ্রহণ করা হবে।