মাদক সেবনের দায়ে সাতজনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি

নাটোরে মাদক সেবনের অপরাধে সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব-৫ সিপিসি-২ রাজশাহী। বুধবার রাত সোয়া ১০টার দিকে সদর থানাধীন তেবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

সিপিসি-২ র্যাব-৫ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর অপারেশন দল নাটোর জেলার সদর থানাধীন তেবাড়িয়া গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক গ্রাম শুকনা গাঁজা, একটি কলকি, তিনটি গ্যাসলাইটসহ মাদকসেবনরত অবস্থায় সাত জনকে আটক করে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।