অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করবে বিসিপিআরটিএ

সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের আইজির কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন (বিসিপিআরটিএ)।

সংগঠনটির মহাসচিব হাজবুল আলম জুলিয়েট জানান, আইজিপির কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, মোবাইল ফোনসেট মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। বিসিপিআরটিএর সদস্য টেকনিশিয়ানরা গ্রাহক কপি (ফোনের আইএমইআই নম্বরসহ গ্রাহকের কমপক্ষে দুটি মোবাইল নম্বর) সংরক্ষণ করবেন। কিছু বিপথগামী টেকনিশিয়ানরা বিভিন্ন অপরাধ কর্মের মাধ্যমে পেশাকে কলুষিত করছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান। মোবাইল ফোনসেট মেরামতের দ্বারা সংঘটিত অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা হবে।