চট্টগ্রামে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর মরাদপুর এলাকায় নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নগরের পাঁচলাইশ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাবাকে আটক করা হয়েছে।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন মা সুমিতা খাতুন, মেয়ে মুন (৭) ও ছেলে সানের (৩) মরদেহ উদ্ধার করেছে।

পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ৯৯৯ ফোন পেয়ে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। এরমধ্যে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। বাকি একজনের বিছানায় পড়েছিল।

পৃথক ঘটনায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এমআর