এসএসসি পরীক্ষার সহায়ক প্রশ্নাবলী:পৌরনীতি ও নাগরিকতা

মো. আব্দুল বারী ফারুকী

সিনিয়র শিক্ষক

পারুলিয়া তফশিলী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, লালমনিরহাট

গত বুধবারের পর                                                        

৫. সজীব এশিয়া মহাদেশের একটি দেশে বসবাস করে। দেশটি একসময় পরাধীন ছিল। পরাধীনতার শেষ প্রান্তে কোনো এক মার্চ মাসের শুরুতেই শাসক   শ্রেণির শাসনের বিরুদ্ধে দুর্বার এক আন্দোলন শুরু হয়। ২ মার্চ রাতে শাসক  শ্রেণি কারফিউ জারি করে। ছাত্র জনতা কারফিউ ভঙ্গ করে। এ কারণে সেনাবাহিনী গুলি চালায়, প্রতিদিন শত শত লোক হতাহত হয়। এমতাবস্থায় জনগণ এমন এক আন্দোলন শুরু করে যার ফলে দেশের সকল যোগাযোগ ব্যবস্থা, অফিস-আদালত প্রায় বন্ধ হয়ে যায়।

ক. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?

খ. অসহযোগ আন্দোলন কেন শুরু হয়?

গ. সজীবের দেশটির আলোকে বাংলাদেশের একটি ঐতিহাসিক আন্দোলনের রূপরেখা বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত আন্দোলন এক পর্যায়ে যে পরিণতি লাভ করে তার চেতনা ও আদর্শ ব্যাখ্যা করো।           

৬. ‘ক’ দেশের একটি স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রার্থীরা অংগ্রহণ করেন। উক্ত নির্বাচনের প্রার্থীগণ নির্বাচনি আচরণবিধি মেনে চলেন। নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি সাংবিধানিক সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। নির্বাচনের ফলাফল সব প্রার্থীই সন্তুষ্ট চিত্তে মেনে নেন।

ক. নির্বাচন কাকে বলে?                 

খ. ‘এক ব্যক্তি এক ভোট’- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কোন সাংবিধানিক সংস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।    

ঘ. ‘নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই গণতন্ত্রকে গতিশীল করে।’-বিশ্লেষণ করো।                           

৭. সুমন দুই বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। তারপর সে সরকারের কাছে তার নাগরিকতার জন্য আবেদন করে এবং কিছু শর্তসাপেক্ষে সে নাগরিকতা পেয়ে যায়। এর কিছুদিন পর সে সেখানে বিয়ে করে এবং সেখানে তাদের একটি সন্তান হয়। তার সন্তানটিও ওই দেশের নাগরিকত্ব পায়।

ক. নাগরিকতা কী?                                       

খ. বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?                                                               

গ. সুমন ও তার সন্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।                       ঘ. সুমনের সন্তানটি বাংলাদেশের নাগরিকত্ব পাবে কীনা? মতামত দাও।