ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতি হচ্ছে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয়েছে, বৃহস্পতিবারের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো। তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে দলটির পক্ষ থেকে।
গত বুধবার জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে এইমস-এ ভর্তি হন ৮৯ বছর বয়সি মনমোহন সিং। চলতি বছরের এপ্রিলে কোভিডে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন ভারতের দুইবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইতিমধ্যে তার আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তাকে দেখতে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।