নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
১। অর্থায়নের বৈশিষ্ট কোনটি?
(ক) অর্থ সংগ্রহ (খ) ঋণ বিন্যাস
(গ) ভবন নির্মাণ (ঘ) শেয়ার বিক্রয়
২। ঝুঁকি ও মুনাফার মধ্যে সর্ম্পক কীরূপ?
(ক) ধনাত্মক (খ) ঋণাত্মক
(গ) নিরপেক্ষ (ঘ) সমানপুপাতিক্ষ
৩। প্রতিষ্ঠানের তারল্য হ্রাস পেলে কোনটি হ্রাস পাবে?
(ক) চলতি দায় পরিশোধের ক্ষমতা
(খ) মুনাফা অর্জন ক্ষমতা
(গ) অস্থায়ী সম্পদ বিনিয়োগ
(ঘ) আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা
৪। লভ্যাংশ কম পরিশোধ করে সংরক্ষিত আয় বৃদ্ধি করা কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?
(ক) তহবিল সংগ্রহ (খ) তহবিল বণ্টন
(গ) মূলধন বাজেটিং (ঘ) স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা
৫। সরকারি অর্থায়নে প্রথমে নিচের কোনটি নির্ধারণ করা হয়?
(ক) আয় (খ) ব্যয় (গ) উন্নয়ন ব্যয় (ঘ) রাজস্ব ব্যয়
৬। একজন উত্পাদনকারীর উত্পাদন বৈচিত্রপূর্ণ হলে -
i. ঝুঁকি বৃদ্ধি পায়
ii.ঝুঁকি হ্রাস পায়
iii.কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) iiওiii (গ) i ওiii (ঘ)i, ii ও iii
৭। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত?
(ক) ৫,০০,০০০ টাকা (খ) ১,০০,০০০ টাকা
(গ) ৬,০০,০০০ টাকা (ঘ) ৬,১২,০০ ০টাকা
৮। নিচরে কোনটি মুদ্রা বাজারের হাতিয়ার?
(ক) শেয়ার (খ) বন্ড (গ) ঋণপত্র (ঘ) বাণিজ্যিক কাগজ
৯। অর্থায়নের আন্তর্জাতিকতা লাভ করে কোনটির মাধ্যমে
ক. বিশ্ব ব্যাংক খ. বিশ্ব বাণিজ্য সংস্থা
গ. এশিয়া উন্নয়ন ব্যাংক ঘ.রপ্তানি প্রক্রিয়া
১০। ব্যাংকিং অংশীদারি ফার্মের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
(ক) ২ জন (খ) ৩ জন (গ) ৭ জন (ঘ) ১০ জন
১১। মুদ্রানীতি প্রণয়ন করে কে?
(ক) ইজারা কোম্পানি (খ) বিমা কোম্পানি
(গ) সোনালী ব্যাংক (ঘ) বাংলাদেশ ব্যাংক
১২। মানি লন্ডারিং যে তিনটি মৌলিক ধাপে সংঘটিত হয়-
(ক) প্লেসমেন্ট , লেয়ারিং , ইন্টিগ্রেশন
(খ) প্লেসমেন্ট , লিভারেজ, ইন্টিগ্রেশন
(গ) প্লেসমেন্ট , লিভারিং , ইন্টারমিডিয়েট
(ঘ) প্লেসমেন্ট, লেয়ারিং , ইন্টিগ্রেটিং
১৩। অর্থের সময়মূল্য নির্ধারণের মূল্য কারণ কী?
(ক) সুদের হার (খ) মুদ্রানীতি
(গ) অর্থের তারল্য (ঘ) বর্ধিত মুনাফা
১৪। অর্থের ভবিষ্যত্ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কী বলে?
(ক) চক্রবৃদ্ধিকরণ (খ) বাট্টাকরণ
(গ) বর্তমান মূল্য (ঘ) ভবিষ্যত্ মূল্য
১৫। চলতি বিনিয়োগ কোনটি?
ক. মজুদ পণ্য ক্রয় খ. সুনাম বৃদ্ধি
গ. শেয়ার ক্রয় গ. দায় পরিশোধ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬-১৭ নং প্রশ্নের উত্তর দাও।
মনির আজকে অগ্রণী ব্যাংকে সঞ্চয়ী হিসাবে শতকরা ১০% সুদে ১০০০ টাকা জমা রেখেছে। মনির জানতে চায় তার সঞ্চয়ী হিসাবে ৫ বছর পর মোট কত টাকা জমা হবে।
১৬। ৫ বছর পর মনির সুদে আসলে কত টাকা পাবে?
(ক) ১,৫০২ টাকা (খ) ১,৬১১ টাকা
(গ) ২,০০০ টাকা (ঘ) ১,৭২০ টাকা
১৭। অগ্রণী ব্যাংক যদি ৬ মাসে পরপর সুদ হিসাব করে তাহলে ৫ বছর পর মনিরের হিসাবে সুদে আসলে কত টাকা জমা হবে?
(ক) ১,২৫০ টাকা (খ) ১,৬২৯ টাকা
(গ) ১,৮২০ টাকা (ঘ) ১,৯১০ টাকা
১৮। শরীফুল ৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা জমিয়ে রাখতে চায়। ব্যাংক তাকে ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। শরীফুলকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে?
(ক) ২১,১৩৫ টাকা (খ) ৩০,২৬০ টাকা
(গ) ৩১,১১২ টাকা (ঘ) ৩১,১৫৩ টাকা
১৯। নিচের কোনটি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ?
(ক) অবচয় (খ) ঋণগ্রহণ
(গ) শেয়ার ক্রয় (ঘ) আসবাবপত্র বিক্রয়
২০। নিচের কোনটি স্থায়ী চলতি ব্যয়?
(ক) ভাড়া (খ) সুদ (গ) কর (ঘ) মজুরী
২১। যে বিন্দুতে মোট আয় মোট ব্যয়ের সমান হয় তাকে কী বলে?
(ক) নগদ প্রবাহ বিবরণী (খ) আয় বিবরণী
(গ) বিক্রয় বিন্দু (ঘ) পরিচালন সমুচ্ছেদ বিন্দু
২২। স্থির ব্যয় ১০,০০০ টাকা , একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ২ টাকা এবং একক প্রতি বিক্রয়মূল্য ৭ টাকা হলে পরিচালন সমচ্ছেদ বিন্দু কত একক?
(ক) ১,০০০ একক (খ) ২,০০০ একক
(গ) ৫,০০০ একক (ঘ) ১০,০০০ একক
২৩। বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ হলো
i. প্রদেয় বিল পরিশোধ ii. যন্ত্রপাতি ক্রয়
iii. অন্য কোম্পানিকে ঋণ প্রদান
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ -২৫ নং প্রশ্নের উত্তর দাও।
জেনিথ কোম্পানির ২০১৩ সালে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ ;
(ক) কাঁচামাল ক্রয় বাবদ পরিশোধ ১৫,০০০ টাকা
(খ) ব্যাংক হতে প্রদেয় নোটের মাধ্যমে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ ১,০০,০০০ টাকা
(গ) যন্ত্রপাতি ক্রয় ১,০০,০০০ টাকা
(ঘ) মোটর ভ্যান ক্রয় ৫০,০০০ টাকা
(ঙ) কর্মচারীদের বেতন প্রদান ১২০০০ টাকা
(চ) নতুন শেয়ার ইস্যু বাবদ নগদ প্রাপ্তি ৫,০০,০০০ টাকা
২৪। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত?
(ক) ২৬০০০ টাকা (খ) ২৭০০০ টাকা
(গ) ১,১২,০০০ টাকা (ঘ) ১,১৫,০০০ টাকা
২৫। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত?
(ক) ১,৫০,০০০ টাকা (খ) ৫,০০,০০০ টাকা
(গ) ২,৫০,০০০ টাকা (ঘ) ১,০০,০০০ টাকা