সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী সেনবাগ উপজেলার বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল ও মেয়াদ উত্তীর্ণ কমিটি কর্তৃক গায়েবি ইউনিয়ন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেছে তৃণমূল বিএনপি।
শনিবার দুপুরে সেনবাগের ইয়ারপুর গ্রামে এমপি ভিলায় আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি ঐ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপিস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফহুইপ জয়নুল আবদিন ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিন উল্লাহ চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, আবদুল্লাহ আল মামুন। তাছাড়া ও বিএনপির ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবার সভা ও সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা আলটিমেটাম ঘোষণা করা হয়। এতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে মেয়াদোত্তীর্ণ উপজেলা এবং ঘোষিত গায়েবি ইউনিয়ন কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা। কমিটিতে যোগ্য, সাংগঠনিক ও আন্দোলনমুখী এবং হামলা মামলার শিকার নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা।