অবশেষে দলের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হওয়ার কথা স্বীকার করলো তালেবান। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকেই ঘুরেফিরে তার নাম বারবার সামনে আসছিল। এমনকি তিনিই সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন বলে জানানো হয়েছিল। কিন্তু এতদিন পর তার নিহতের কথাই স্বীকার করলো তালেবান। দলের প্রবীণ নেতা আমিরুল মুমিনিন শেখ সিএনএন নিউজ এইটিনকে বলেছেন, ২০২০ সালে পাকিস্তানি বাহিনীর পরিকল্পনায় সংঘটিত একটি আত্মঘাতী হামলায় শহীদ হয়েছেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। - হিন্দুস্তান টাইমস।