১৩তম সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ফিরে পেয়েছে ভারত

দাক্ষিণ এশিয়ার ফুটবলে আবার ভারত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আবার ভারত সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে। গতকাল রাতে মালদ্বীপের রাজধানী মালে শহরে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৩-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে। ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফের ফাইনালে মালদ্বীপের কাছে হেরে ছিল ভারত। চ্যাম্পিয়ন মালদ্বীপকে এবার তাদেরই মাঠে হারিয়ে ফাইনালে ওঠে। নেপালকে উড়িয়ে দিয়ে শিরোপা ফিরে পেয়েছে আগের সাতবারের সাফ চ্যাম্পিয়ন ভারত। গতকাল ফাইনালে ৪৯ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রী, ৫০ মিনিটে সুরেশ সিং এবং খেলা শেষ হওয়ার যোগ হওয়া সময়ে গোল করেন আব্দুল সামাদ।

সাফের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছিল। বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকা নেপালকে উজবেকিস্তানের রেফারির দেয়া উপহার পেনাল্টি হতে গোল করে নেপাল ফাইনালের টিকিট পায়। ১-১ গোলে ড্র হওয়ায় বাংলাদেশ এক পয়েন্ট কম পাওয়ায় বিদায় নেয়। ১৯৯৩ সালে সাফে নেপাল তৃতীয় হয়েছিল। ২৮ বছর পর আবার ফাইনালে উঠলেও ভারত উড়িয়ে দিয়েছে দ্বিতীয়ার্ধের গোলে। অথচ এই দুই দল এই টুর্নামেন্টে মুখোমুখিতে ভারত শেষ মুহর্তের একমাত্র গোলে নেপালকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছিল।