সাইফউদ্দিনের পর মেহেদীর জোড়া আঘাত

স্কটল্যান্ড শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন সাইফউদ্দিন। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান ওপেনিংয়ে ব্যাট করতে নামা স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। এবার তাদের শিবিরে জোড়া আঘাত হেনেছেন স্পিনার শেখ মেহেদী হাসান।

দলীয় ৮ম ও নিজের প্রথম ওভারে বল করতে এসেই দ্বিতীয় বলে ম্যাথিউ ক্রসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী। আর পঞ্চম বলে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা জর্জ মুন্সিকে বোল্ড করেন তিনি। আউট হওয়ার আগে ২৩ বলে ২৯ রান করেন স্কটিশ ওপেনার।

তার আগে দলীয় তৃতীয় ও নিজের প্রথম ওভারে বল করতে এসেই স্কটিশ শিবিরে আঘাত হানেন সাইফউদ্দিন।

রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা।

ইত্তেফাক/টিএ