সম্প্রতি তাইওয়ান প্রণালী ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও কানাডার দুইটি যুদ্ধজাহাজ। এঘটনার নিন্দা জানিয়েছে চীন। তারা বলছে, এটা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। রবিবার (১৭ অক্টোবর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে বারবার সামরিক বিমান অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে চাইনিজরা।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আরলেঘ বার্ক-শ্রেণীর ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস ডিউই সরু জলপথ দিয়ে যাত্রা করেছে। এই জলপথই চীন ও তাইওয়ানকে আলাদা করেছে। মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার্থেই এসেছিল এই ডেস্ট্রয়ার।
ইত্তেফাক/এসএ