প্রান্তিক কৃষকদের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এবং আদর্শ প্রাণীসেবার মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় প্রান্তিক কৃষকরা ডিজিটাল আর্থিক সেবার পাশাপাশি বীমা কভারেজ, নিরাপদ লেনদেনের জন্য ফেস আইডেন্টিফিকেশান ছাড়াও এআই ভিত্তিক গ্রাহক সুবিধা পাবেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের এমডি ও সিইও মো. কায়সার হামিদ এবং আদর্শ প্রাণীসেবা লিমিটেডের এমডি ও সিইও মুজতবা ফিদাউল হক প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। —প্রেস বিজ্ঞপ্তি