আজ এস এ পরিবহনের চেয়ারম্যান নূর নাহার বেগমের ১ম মৃত্যুবার্ষিকী

 ইত্তেফাক রিপোর্ট

আজ সোমবার এস এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমদের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবিকা, এস এ পরিবহনের চেয়ারম্যান  নূর নাহার বেগমের ১ম মৃত্যুবার্ষিকী। এছাড়া তার মাতা মরহুম শরাফত বানুর ১৭তম মৃত্যুবার্ষিকী এবং পিতা রেহান উদ্দিন মোল্লা এবং পরিবারের অন্য মৃতদের স্মরণে আজ ১৮ অক্টোবর নোয়াখালী চৌমুহনী উপজেলার আমিরাবাদের বাটখিলের নিজ বাড়িতে কোরআনখানি, দোয়া মাহফিল ও জেয়াফতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমার আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন এস এ পরিবহনের ব্যবস্থাপনা পারিচালক সালাহ উদ্দিন আহমদ।