ডেঙ্গু নিয়ে আরও ২০১ জন হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়  রাজধানী  ঢাকায় ১৪০  জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৬১ জন।

রবিবার (১৭ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ৮৪৪ জন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৬৫১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৯৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে  মোট মৃত্যুর সংখ্যা ৮৩ জন।

ইত্তেফাক/এমআর